সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

Reporter Name / ৪৩৪ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

বাংলাদেশ জামায়াত ইসলামী বিমান বন্দর থানা শাখার অধীনস্থ ৪ নং ওয়ার্ডের দর্শন দেউড়ি ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২১ মার্চ ২০২৫) সিলেট নগরীর আম্বরখানাস্থ সিনবাদ রেস্টুরেন্টে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শন দেউড়ি ইউনিট-এর সাধারণ সম্পাদক খালেদ আল রকিবের সভাপতিত্বে ও ইংরেজি ম্যাগাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’ সম্পাদক আবদুল কাদির জীবনের মহাগ্রন্থ আল-কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিমানবন্দর থানা শাখার আমির অধ্যক্ষ শফিকুল আলম মফিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ারস ফোরামের সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড সহ সভাপতি মুহাম্মদ জাফর আলি। বক্তব‌্য রাখেন, আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আশরাফুল ইসলাম আরমান, বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দীন চৌধুরী, নেট পয়েন্টের স্বত্বাদিকারী আলমগীর হুসাইন, জামায়াত নেতা মোঃ নাসির উদ্দিন প্রমুখ।ইফতার মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন শিল্পী সোহেল আহমদ ও হোসাইন আল রাইয়ান।

এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, দর্শন দেউড়ি ইউনিটের দায়িত্বশীল, কর্মী, শুভাকাঙ্ক্ষীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category