৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৮
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

ক্বেরাত শিক্ষা প্রশিক্ষণ কোর্স’র পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সজল আহমেদ (সিলেট প্রতিনিধি) :
  • আপডেট শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

সিলেট নগরীর ১০ নং ওয়ার্ডে কুরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দ‌্যোগে মাসব্যাপী ক্বেরাত শিক্ষা প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান (২৮ মার্চ) শুক্রবার বাদ জুমা লামা পাড়া জামে মসজিদ সংলগ্ন সূর্য মুখী বি.কে.এ এন্ড হাই স্কুল প্রাঙ্গনে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কুরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ক্বারী ছালেক আহমদ লায়েক এর পরিচালনায় ও শিক্ষক কফিল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মারুফ আহমদ, ইসলামি সংগীত পরিবেশন করেন সহকারী শিক্ষক মোজাহিদ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা নুরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলা নূরুল হক নবীগঞ্জী বলেন, কুরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সবাইকে কোরআন শিক্ষা ও খেদমতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সাংবাদিক আলমগীর আলম, আশরাফ চৌধুরী, ফখরুল হাসান ইমন, ফারহাদ হাসান কাইয়ুম প্রমুখ।

মাসব‍্যাপি ক্বেরাত প্রশিক্ষণ শেষে জামাতে ছালিছ, ছানি, আমপারা, কায়দার, সূরার জামাত সহ বিভিন্ন জামাতে সর্বমোট ৪৫ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo