সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ছাতকে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্টের ঈদ বস্ত্র বিতরণ

ছাতক প্রতিনিধিঃ / ৩৮৭ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এলাকার প্রায় ৫০০ গরিব অসহায় মানুষদের মধ্যে ঈদ ঈদ বস্ত্র (শাড়ি লুঙ্গি) বিতরণ করা হয়।

শুক্রবার ২৮ মার্চ সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুল ইসলাম আশিক’র নিজ বাড়িতে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংছাপইড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম, আবুল হোসেন এলাকার বিশিষ্ট মুরব্বি মনফর আলী, সিরাজ উদ্দিন, আব্দুল হাসিম, তেরা মিয়া, চান খাঁ, আনোয়ার ইসলাম ময়না মিয়া, আব্দুল কাদির, কালা মিয়া, আব্দুল মানিক প্রমুখ।

জানা যায় ২০০৩ সাল থেকে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট বিভিন্নভাবে এলাকায় গরীব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে।
বিগত করোনা বন্যা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে এলাকার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিতি লাভ করেছেন আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান আশিকুল ইসলাম আশিক।
লন্ডনে তার ভাই বোন ছেলে-মেয়ে পরিবারের সবাই ট্রাস্টের কল্যাণের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন এবং সকলের ট্রাস্টের কল্যাণের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন

পরে এক বিবৃতিতে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অরগানাইজেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আশিকুল ইসলাম আশিক ও উনার ভাই-বোন পরিবারের সবাই নিজ গ্রাম আইনাকান্দি সিংছাপইড় ইউনিয়ন বাসি সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন আমরা সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতে ও আমরা আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category