সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

রেললাইনে সেলফি : ট্রেনের ধাক্কায় নব দম্পতি নিহত

Reporter Name / ৪৪৩ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

 

রাজধানীর উত্তরায় রেলগেট এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাসুম মিয়া (২৩) ও ইতি আক্তার (২০)। তারা সদ্য বিবাহিত।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উত্তরার পূর্ব কোটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের হাসপাতালে নিয়ে আসা শুভ নামে এক ব্যক্তি জানান, উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় তারা রেলক্রসিংয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলেন। ওই সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা সোয়া ৬টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইতি (স্ত্রী) মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় মাসুমকে (স্বামী) প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় সেলফি তোলার সময় এক নবদম্পতির মৃত্যু হয়েছে। ইতির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাসুম মিয়ার পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে তাদের হাতে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, কয়েকদিন আগে তারা পরিবারের অমতে বিয়ে করেন। মাসুম মিয়ার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় ও ইতির গ্রামের বাড়ি ময়মনসিংহে। তারা দুজন ঢাকায় এসে বিয়ে করেন এবং দক্ষিণখান থানা এলাকায় ভাড়া থাকতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category