৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৫
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

সুবিপ্রবিতে প্রথমবারের মতো ‘যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত

এমডি ইমরানুল হাসান, সুনামগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো ‘ যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯ এপ্রিল) সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে উচ্চ শিক্ষার সুযোগ, সুবিধা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সেখ আব্দুল লতিফ ও বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল কালাম। যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ এডুকেশন এ কর্মরত এবং একজন ফুলব্যাইট ইউএস স্কলার, কুয়েট।

তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেটি বড় বিষয় নয়। বরং দিনশেষে আপনার অবস্থান বড় বিষয়। নিজের বিশ্ববিদ্যালয়কে মনে ধারন করতে হবে তবেই সম্ভব বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি কেমিস্ট্রি সোসাইটিকে ধন্যবাদ জানান।

সেমিনার শেষে প্রফেসর ড. আবুল কালাম এর সাথে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঝে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে Memorandum of Understanding (MoU) একটি চুক্তি সাক্ষরিত হয়। চুক্তিতে সাক্ষর করেন অধ্যাপক ড. মোঃ আবুল কালাম এবং বিজ্ঞান অনুষদের ডিনের পক্ষে থেকে ড. সেখ আবদুল লতিফ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোবারক হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা) প্রকৌশলী মো. সারফুদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo