সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ৪১৫ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন এর যোগদান উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীরপারস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এর অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের সদ্য যোগদানকৃত উপপরিচালক কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এর নবনিযুক্ত অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোঃ আকতারুজ্জামান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেট এর অধ্যক্ষ কৃষিবিদ ড. মোছাঃ কহিনূর বেগম। এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলার অতিরিক্ত উপ-পরিচালকগণ, কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নব যোগদানকৃত অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন ও উপপরিচালক কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ ২৮ এপ্রিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক পদে এবং ড. মোঃ মোশাররফ হোসেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক পদে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category