সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name / ৪৩২ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এসএসসি কুইজ/ দাখিল পরীক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা-২০২৫” এর বর্ণাঢ্য আয়োজন ১০ মে শনিবার দুপুরে সিলেট নগরীর দক্ষিণ সুরমায় চন্ডিপুলস্ত প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের ছাত্র ছরফ উদ্দিন আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ইট ভাটা মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আব্দুল আহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য্য, সিলাম পি.এল. উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা যুব দলের যুগ্ম সম্পাদক মকছুদুল করিম নুহেল, বদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম।
অন্যানের মধ্যে উপস্তিত ছিলেন রিয়েটিভ টিচিং একাডেমীর পরিচালক সাইদ আহমদ আলাল, আনিকা কন্সট্রাকশনের স্বত্বাধিকারী শেখ সজ্জাদ আলী, আবির ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ এবং মেগা কম্পিউটার ও স্টেশনারীর স্বত্বাধিকারী মোঃ নাজিম উদ্দিন, বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মোছাঃ খাদিজা বেগম, বিভাগীয় প্রধান মোঃ মাসুম আহমদ, সহকারী পরিচালক ফারিহা তাসলিম তমা, মনির’স ইংলিশ ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের পরিচালক মনিররুজ্জামান মনিরসহ অন্যান্য কর্মকর্তাগণ। উপস্তিত ছিলেন কবির, জান্নাত ফাতেমা, নাফিছা, সাগর, লাহিন প্রমুখ।
শেষে কুইজ প্রতিযোগিতার ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী হন সিলাম পি.এল. উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তানজিনা বেগম চৌধুরী এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ী হন একই বিদ্যালয়ের ছাত্রী ফারজানা আক্তার নাইমা ধারাবাহিকভাবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সর্বমোট ১১টি পুরস্কার বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category