৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৫
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

কৃষি উন্নয়ন জাতীয় উন্নয়নকে গতিশীল করে : মোঃ মাহবুবুল হক পাটওয়ারী

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ১২ মে, ২০২৫

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী বলেছেন, কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মুল চালিকাশক্তি। কৃষির উন্নয়ন কৃষকের উন্নয়নের পথকে সুগম করার পাশাপাশি জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করে। কৃষিভূমির প্রতিটি ইঞ্চি বৈজ্ঞানিক পদ্ধতিতে নিবিড়ভাবে চাষাবাদের মাধ্যমে দেশের কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। তিনি সিলেটের কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করতে সংশ্লিষ্টদের আরো আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান।
তিনি রবিবার দুপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী পরিদর্শন শেষে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্ব পাড়ায় উপজেলা কৃষি অফিস গোলাপগঞ্জে আয়োজিত মাঠ দিবস (ফসল – বারি পানি কচু১ লতিরাজ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ঢাকার অতিরিক্ত পরিচালক ড.মোহাম্মদ কাজী মুজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অন্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন।
উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ মনসুর আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম। বক্তব্য রাখেন কৃষক আলতাব হোসেন, জাকির হোসেন, আব্দুল মালেক। মাঠ দিবসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo