৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪৩
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

দি সিলেট ইসলামিক সোসাইটির শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সম্মেলন অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ১২ মে, ২০২৫

দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সম্মেলন ১২ মে রবিবার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমানের সভাপত্বিতে সোসাইটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির আলোচনা রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এডুকেশন সোসাইটি পরিচালক প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া।
সম্মেলনের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে আলোচনা রাখেন তাহফীজুল কুরআন বোর্ডের সদস্য সচিব হাফিজ মিফতাহ উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদী, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ গোলাম রাব্বানী, জালালাবাদ টিটি কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাসমত উল্লাহ, ইসলামিক এডুকেশন ঢাকার প্রশাসনিক কর্মকর্তা শামীমুল বারী, আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন ও শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির অধ্যক্ষ মোঃ নুরুল হক প্রমুখ।
সম্মেলনে সিলেট বিভাগের স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উৎসব মুখর এ সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে প্যাড, কলম, ফাইল ও ডাইরী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo