সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

নিউইয়র্কে মাহবুব আলী খাঁন স্মৃতি পরিষদের দোয়া মাহফিল

Reporter Name / ৪১৭ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

গতকাল ৪ঠা মে ২০২৫ইং রবিবার যুক্তরাষ্ট্রে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন (এম এ খাঁনের)সহধর্মিণী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি ডা.জোবায়দা রহমান এবং শাহিন খাঁনম বিন্দুর প্রিয় মাতা রোগাক্রান্ত সৈয়দা ইকবাল মান্দ বানুর সুস্হতা প্রার্থনায় নিউইয়র্কের ব্রন্কসের বাংলা বাজার মসজিদে মাগরিবের নামাজর পর এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান এবং শর্মিলা রহমানের দেশে নিরাপদ যাত্রা ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করা হয়। উক্ত অনুষ্ঠানে মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁনের পরিবারের স্বজনরা সহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিলু, স্হানীয় বিএনপি’র নেতাকর্মী ও বিপুল সংখ‍্যক মুসল্লিরা অংশ নেন।

অনুষ্ঠানে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সভাপতি ইমন খাঁন ফয়ছল এবং সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম (আলমগীর) উপস্হিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল পাশা মওদূদ,আব্দুল আহাদ হেলাল,শরীফুল খালিসদার,সুয়েব আহমদ, সামুন মাহমুদ, অপু সিং, শাহ কামাল, ফখরুল ইসলাম, মো আলী মিলন, মাহবুব আহমেদ চৌধুরী, সাইদ আহমদ, জুয়েল আহমদ, লিটন আহমদ, বিলাল ইসলাম, তাহের আহমদ সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category