৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৫
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

 শিরকমুক্ত বাংলাদেশ চাই : নাইরপুল পয়েন্টে সমাবেশে বক্তাগণ

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ১৭ মে, ২০২৫

আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সিজদা দেয়া, মান্নত করা, নজর-নিয়াজ পেশ করা হারাম-নিষিদ্ধ। অথচ ইসলামের নামে দেশের সর্বত্র প্রকাশ্যে মাজর গুলোকে এসব শিরকী কর্মকান্ডসহ গান-বাজনা, মাদক সেবন, গিলাপ চড়ানো, অশ্লিলতা-বেহায়াপনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এক শ্রেণীর মাজার ব্যবসায়ী চক্র।

সরল প্রাণ মুসলিমদের অনেকেই এদের খপ্পরে পড়ে ইমান ও সম্পদ হারাচ্ছেন। এসব শিরকী কর্মকান্ড ইসলামে হারাম-নিষিদ্ধ, ঈমান নষ্টকারী বিষয়। অবিলম্বে মাজার-করব কেন্দ্রীক সবধরণের শিরক-বিদআত, মাদক ও অশ্লিলতা বন্ধ করার প্রদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আহবান জানানো হয়।

সিলেটের শাহজালাল, শাহপরানসহ অন্যান্য মাজারে শিরকী কর্মকান্ড বন্ধের দাবীতে এবং নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এডুকেশন সেন্টার সিলেট (ইসিএস) এর উদ্দোগে ১৬ মে ২০২৫; বাদ জুমআ সিলেট নগরীর নাইরপুল পয়েন্টে আয়োজিত এক জনসমাবেশ থেকে এ আহবান জানানো হয়।
সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জনকারী বিশিষ্ট্য স্কলার ডক্টর আব্দুল্লাহহিল কাফি। আরোও বক্তব্য পেশ করেন শাবির ডেপুটি রেজিষ্ট্রার কালাম আহমাদ চৌধুরী, ইসিএস এর কো-অর্ডিনেটর আব্দুছ ছবুর চৌধুরী প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo