৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৮
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে মহানগর বিএনপির অভিনন্দন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ১৭ মে, ২০২৫

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার আমিন রাব্বী নির্বাচিত হওয়ায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রেস মিডিয়ায় পাঠানো যৌথ অভিনন্দন বার্তায় রেজাউল হাসান কয়েছ লোদী ও মো: ইমদাদ হোসেন চৌধুরী নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির তরুণ ও এনার্জেটিক নেতৃত্ব সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। সেইসাথে গণতন্ত্র পুনরুদ্ধারে পূর্বের ন্যায় বলিষ্ঠ ভুমিকা পালন করবে।

উল্লেখ্য, শনিবার (১৭ মে) দুপুরে নগরীর লামাবাজারস্থ লাবিস্তা হোটেলের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৭ ভোটের মধ্যে পাভেল পান ২২টি ও রাব্বী পান ২০টি ভোট।

এছাড়া নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি: হুমায়ুন কবির লিটন ও শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ: জাবেদ আহমদ।

এর আগে, বিনা প্রতিদ্বন্ধী চার জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo