সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সুরমা গ্ল্যাডিয়েটর্স ও যমুনা ওয়ারিয়র্স ডিএসএ কাপ টি-টোয়েন্টির যুগ্ম চ্যাম্পিয়ন

Reporter Name / ৫৩৭ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ‘ডিএসএ কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে’ যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হয়েছে সুরমা গ্ল্যাডিয়েটর্স ও যমুনা ওয়ারিয়র্স। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য রাফায়াত মালিক রাফি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট জেলা কোচ মো. রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার মো. ইমরান আজাদ, সুরমা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার ইমতিয়াজ আহমদ জগলু এবং কোচ নাসির উদ্দিন ও আলমাস আহমদ শুক্কুর, যমুনা ওয়ারিয়র্সের ম্যানেজার গোলাম কিবরিয়া এবং কোচ পলাশ কর ও হীরা প্রমুখ।

অনুষ্ঠানে টুর্নামেন্টের যুগ্ম চ্যাম্পিয়ন সুরমা গ্ল্যাডিয়েটর্স ও যমুনা ওয়ারিয়র্সকে ট্রফি, প্রাইজমানি ও ব্যক্তিগত মেডেল প্রদান করা হয়। এছাড়াও টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। হ্যাটট্রিক অ্যাওয়ার্ড লাভ করেন সুরমা গ্ল্যাডিয়েটর্সের খেলোয়াড় বাহার হোসেন। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন বাসিয়া টাইটান্সের নবাব, যিনি ২০৬ রান সংগ্রহ করেছিলেন। সেরা বোলারের পুরস্কার পান যমুনা ওয়ারিয়র্সের আহমেদ সাদিকুর রহমান তাজিন, যিনি ৭.৪ ওভারে ৫ উইকেট শিকার করে মাত্র ৩৪ রান দিয়েছিলেন। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন যমুনা ওয়ারিয়র্সের সম্রাট, যিনি দুই ম্যাচে অপরাজিত ২৭ ও ২৩ রান করার পাশাপাশি ৫ উইকেট লাভ করেছিলেন।

এই টুর্নামেন্টের স্পনসর হিসেবে সহযোগিতা করেছে লিডিং ইউনিভার্সিটি, ইকরা ট্র্যাভেলস্ অ্যান্ড ট্যুরস্, বাংলাদেশ সোসিয়াল ক্লাব কোভেনট্রি ইউকে, স্বাদ অ্যান্ড কোং, ফিজা অ্যান্ড কোং, চন্দ্রবিন্দু, আল-আরব অটো ব্রিকস্, পালকি রেস্টুরেন্ট ও সিটি এন্টারপ্রাইজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category