সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সার্বজনীন ঐক্য ধরে রাখতে হবে : মুশফিকুল ফজল আনসারী

Reporter Name / ৭৭০ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্য ধরে রাখার আহবান জানিয়ে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিনিয়র সাংবাদিক মুশফিক ফজল আনসারী বলেছেন, উন্নতদেশের মতো মধ্যপ্রাচ্য যেখানে রাজনীতি নিষিদ্ধ সেখানেও প্রবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন। লন্ডনে হাজার মানুষ এমনকি মুক্তিযুদ্ধের সময় যত মানুষ নেমেছে তারচেয়ে বেশী মানুষ শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে। সেদিন পুরো লন্ডন অচল হয়ে গিয়েছিলো। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বোনের দুর্নীতির টাকায় কেনা সম্পদ বাজেয়াপ্ত করেছে যুক্তরাজ্য। তাই পতিত স্বৈরাচার আর দাঁড়ানোর সুযোগ নেই। যখন মানুষ তার অধিকারের প্রশ্নে জেগেছে। কিন্তু এখন সবাইকে সার্বজনীন ঐক্য ধরে রাখতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা এবং প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান, বীমা সুবিধা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ -এর চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, অধিকার আদায়ে প্রবাসীদের ভূমিকা ছিলো অতন্ত গুরুত্বপূর্ণ। তারা মূল্য ভূমিকা পালন করেছে জুলাই আগস্টের আন্দোলনে। তাই তাদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে।

তিনি শনিবার বিকেলে সিলেট পিটিআই অডিটরিয়ামে সিলেট বিভাগের চার জেলার দেড় শতাধিক প্রবাসী পরিবারের মধ্যে অর্থ প্রদান করেন। তাঁর প্রচেষ্টায় তা বাস্তবায়ন হয়েছে। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, এটা সরকারের দয়া বা করুণা নয়। আপনার সম্পদ আপনাকে দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভুঁইয়া।ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক(অতিরিক্ত সচিব) ব্যরিস্টার মো. গোলাম সরোয়ার ভূইয়ার সভাপতিত্বে এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী ,সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ,সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাঈ রাফিন সরকার, সহকারী পুলিশ সুপার সম্রাট (এসপির প্রতিনিধি) সহ প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তারা।প্রবাসী ব্যক্তিবর্গের প্রতিনিধি, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সিলেট বিভাগের ১৫৪ পরিবারের মধ্যে ৫ কোটি ১৫ লাখ টাকা বিতরণ করা হয়।এসময় ‌ বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন প্রবাসী পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category