৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৫
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

কেমুসাসের ১২৩৩তম সাহিত্য আসর

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শুক্রবার, ৩০ মে, ২০২৫
নজরুলের কবিতা ও গান আমাদের মুক্তিযুদ্ধসহ
বিভিন্ন গণআন্দোলনে প্রেরণা জুগিয়েছে 
…আরিফুল হক চৌধুরী
নজরুলের সাহিত্য আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তিনি তাঁর লেখার মাধ্যমে শোষিত-নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তাঁর কবিতা ও গান আমাদের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণআন্দোলনে প্রেরণা জুগিয়েছে। নজরুলের সাহিত্য আজও আমাদের সমাজে প্রাসঙ্গিক। তাঁর লেখার মাধ্যমে আমরা শিখি মানবতা, সাম্য ও স্বাধীনতার মূল্য।
ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২৩৩তম আসর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদের কার্যকরী পরিষদ সদস্য ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উপরোক্ত কথা বলেন।
২৯ মে ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে ও ছড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি আফতাব চৌধুরী, আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি মুহিত চৌধুরী, কেমুসাসের কার্যকরী পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, কবি ছয়ফুল আলম পারুল ও কবি মাহফুজ জোহা।
সাহিত্য আসরের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ হুসাইন হামিদ। লেখাপাঠ করেন কেমুসাসের সহ পাঠাগার সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, তাসলিমা খানম বীথি, জুবের আহমদ সার্জন, কামাল আহমদ, মোহাম্মদ আল ওয়ালিদ প্রমুখ। গান পরিবেশন করেন ওমর ফারুক, কুবাদ বখত চৌধুরী, বাহাউদ্দিন বাহার ও লিলু মিয়া। সেরালেখক মনোনীত হন মুহাম্মদ হুসাইন হামিদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo