সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

এক যুগে পদার্পণ উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা

Reporter Name / ৬৪৮ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

৮ জুলাই একযুগে পদার্পন করছে সিলেট অনলাইন প্রেসক্লাব। ২০১৪ সালের ৮ জুলাই সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পোশাগত মানোন্নয়নের লক্ষ্যে সিলেট অনলাইন প্রেসক্লাব গঠিত হয়। অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পণ উপলক্ষে ক্লাবেরর সকল সদস্য,সহকর্মী ও শুভানুধ্যায়ী সহ দেশ ও প্রবাসে অবস্হানরত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার সোমবার এক শুভেচ্ছা বার্তায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির এই সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই এক ঐতিহাসিক মাস। নতুন প্রজন্মের নিকট গৌরবের ও অনুপ্রেরণার।তারা বলেন, এই মাসের ৮ জুলাই সিলেট অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে অনলাইন গণমাধ্যম সবচেয়ে শক্তিশালী, প্রভাবশালী ও সর্বাধুনিক। প্রেসক্লাবের একযুগে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য নানা কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category