সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’

Reporter Name / ৩৬৬ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন (মডেল ইউনাইটেড নেশনস)’ শুরু হবে বৃহস্পতিবার থেকে।

সোমবার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এক সংবাদ সম্মেলন করেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, সবুজ আগামী: অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ভারসাম্য প্রতিপাদ্য সামনে রেখে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো বৃহস্পতিবার থেকে তিনদিন ব্যাপী জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিকুর রহমান। কনফারেন্সের মূল বক্তা হিসেবে থাকবেন ইউএনআইডিও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর জাকিরুজ্জামান।

সম্মেলনে নিরাপত্তা পরিষদ, মানবাধিকার কাউন্সিল, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন, ইকোনোমি এন্ড ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স কাউন্সিল ও স্পেশাল কমিটি ফর ডেফরমেশন অ্যাকশন প্ল্যান নামে সাতটি কমিটিতে ভাগ হয়ে আলোচনা হবে।

এই সাতটি কমিটিতে সারাদেশে ১৮১ জন প্রতিনিধি প্রতিনিধিত্ব করবে। এর মধ্যে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, সরকারি মহিলা কলেজ, স্কলার্সহোম সহ আরো বিভিন্ন স্কুলকলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা আসবেন। তাছাড়া সিলেটের বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবে।

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সেক্রেটারি জেনারেল চয়ন দাস, আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি অফ ডেলিগেটস অ্যাফেয়ার্স এন্ড ফাইনান্স) মেহজাবিন চৌধুরী, (ইউএসজি অফ অ্যাকাডেমিক এন্ড রিসার্চ) অহম জাওয়াদুর রহমান, (স্লেভী ডিরেক্টর অফ পাবলিকেশন এন্ড পাবলিক অ্যাফেয়ার্স) জেরীন আক্তার এবং (ইউএসজি অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড কনফারেন্স ম্যানেজম্যান্ট) তাহমিদ পারভেজ প্রমুখ।

আকাশ বাংলা ডটকম/একেজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category