৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৭
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

কমবয়সে চুল পাকার অনেক কারণ

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
বর্তমানে অকালেই অনেকের চুলে পাক ধরছে। বর্তমানে অকালেই অনেকের চুলে পাক ধরছে। মূলত ভুল জীবনধারা ও বদঅভ্যাসের কারণেই চুল পেকে যায় অকালে, এমনটিই মত বিশেষজ্ঞদের। চলুন তবে জেনে নেওয়া যাক ঠিক কোন কোন কারণে অকালেই পেকে যায় চুল-

অতিরিক্ত সূর্যরশ্মি

দীর্ঘদিন ধরে রোদে বেশি সময় কাটানো ও চুলো রোদের আলো পড়ার কারণেও অকালে সাদা হয়ে যেতে পারে চুল। আসলে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি সরাসরি চুলে পড়লে তা শুষ্ক হয়ে পড়ে ও চুলের রং ধূসর হয়ে যায়। সূর্যালোক থেকে চুল রক্ষায় ছাতা ব্যবহার করুন। চাইলে স্কার্ফ কিংবা টুপিও নিয়মিত পরতে পারেন মাথায়।

মানসিক চাপ

প্রত্যেকেই কমবেশি মানসিক চাপে ভোগেন। তবে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগলে স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা যেমন- অনিদ্রা, উদ্বেগ, ক্ষুধা পরিবর্তন ইত্যাদি দেখা দেয়। আর এ কারণে অকালেই পাকে চুল। এমনকি চুল পড়ার সমস্যাও বেড়ে যায় অনিদ্রা ও মানসিক চাপে। তাই এখন থেকে মানসিক চাপ এড়াতে নিয়মিত মেডিটেশন করুন।

চুলে তেল না দেওয়া

নিয়মিত তেল ব্যবহার না করলেও কিন্তু চুল অকালে পাকতে শুরু করে। তেল চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত তেল গরম করে মাথার তালুতে ম্যাসাজ করলে চুল ভালো থাকে। চুলে তেল না ব্যবহারের অভ্যাস এখন থেকেই বদলে ফেলুন। না হলে অকালে আপনার চুলও সাদা হয়ে যাবে।

ধূমপান

অকালে চুল পাকার অন্যতম এক কারণ হলো ধূমপান। এটি শুধু আমাদের ফুসফুসের জন্যই ক্ষতিকর নয়, ত্বক ও চুলেও খারাপ প্রভাব ফেলে। সিগারেটে থাকা টক্সিন উপাদান চুলের ফলিকলকে ক্ষতিগ্রস্ত করে। ফলে চুল ধূসর হয়ে যায়।

চুলে রাসায়নিক প্রসাধনীর ব্যবহার

চুলে কমবেশি সবাই বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তবে কোন প্রসাধনীতে কী ধরনের রাসায়নিক ব্যবহৃত হয়েছে, তা যাচাই করে কেনেন না অনেকেই। ফলে চুলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আসলে রাসায়নিক রং, হেয়ার জেল, হেয়ার সিরাম, রাসায়নিক যুক্ত শ্যাম্পু, মাস্ক ইত্যাদির কারণেও চুল অকালেই পেকে যেতে পারে।

সঠিক খাবার না খাওয়া

বর্তমানে সবাই অস্বাস্থ্যকর খাবারে মুগ্ধ। স্বাদ বুঝে খাবার খাওয়ার কারণে বিভিন্ন ভিটামিন বাদ পড়ে যায়। ফলে চুলের মতো শরীরেও ক্ষতিকর প্রভাব পড়ে। মনে রাখবেন, খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাই ভালো চুলের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। এজন্য অবশ্যই পাতে রাখুন ভিটামিন বি-১২ জাতীয় খাবার।

 

সূত্র: হেলথলাইন

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo