৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৮
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

মিলন কান্তি দাস-এর গুচ্ছ ছড়া-কবিতা

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

কৃপনের ধন

কৃপনের ধন জমে
ক্ষুধা রেখে পেটে
যতদুর যেতে হবে
যেতে চায় হেটে।

কৃপনের ধন জমে
পেট রেখে খালি
সারাদিন লোকে দেয়
তারে শুধু গালি।

কৃপনের ধন জমে
হয়ে স্বার্থপর
ভিটে মাটি সব আছে
তবু নাই ঘর।

কৃপনের ধন জমে
সব করে পর
কারো কারো খেতে হয়
গৃহিনীর চড়।

মানুষের মন

পৃথিবীর পথে পথে
দেখি কত জন
তবু যেন বোঝা দায়
মানুষের মন।

দেখে লাগে সাদাসিধে
তবু নয় সিধে
মাঝে মাঝে ওরা দেখি
খুন করে জিদে।

কারো কারো দেখা যায়
খুব বড় মিঠা
তবু দেখি কেউ খায়
জনতার পিটা।

কারো কারো কথা শুনে
পেট যায় ভরে
কিছু টাকা হাতে দিলে
সে-ও যায় নড়ে।

কারো দেখি মন ছোট
হয়ে যায় দানে
কেউ কেউ দান করে
শান্তি পায় প্রাণে।

এই হলো পৃথিবীর
মানুষের মন
কতজন বুঝে বলো
মন বড় ধন।

দুইদিনের খেলা

এই দেহ, এই প্রাণ
কত চলে আর
একদিন হতে হবে
ধরনীটা পার।

এই দেহ,এই প্রাণে
নিয়ে ভাবি সদা
একদিন চলে যাবে
কে-বা দিবে বাধা।

বাধা দিবে প্রাণ যেতে
কার আছে সাধ্য
জন্ম,মৃত্যু অনিবার্য
মেনে নিতে বাধ্য।

যার দেহ,যার প্রাণ
যাবে তার কাছে
দুইদিন খেলে লোকে
দুইদিন নাচে।

হরেক মন

কারো মনে সদা থাকে
সুন্দরের বড়াই
কারো মনে সদা থাকে
করে যাবে লড়াই।

কারো মনে সদা থাকে
হিংসার বীজ
কারো মনে সদা থাকে
সব তার লীজ।

কারো মনে সদা থাকে
লোকে যাবে ঠকে
কারো মনে সদা থাকে
শত্রু দিবে রুখে।

কারো মনে সদা থাকে
সব তার প্রজা
কারো মনে সদা থাকে
করে যাবে মজা।

কারো মনে সদা থাকে
কারে মেরে খাবে
কারো মনে সদা থাকে
সবকিছু লাভে।

কারো মনে সদা থাকে
সে-ই মহাকবি
কারো মনে সদা থাকে
সে-ই খাবে সবি।

লেখক : ছড়াকার ও শিক্ষক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo