সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জুয়েল হত্যা মামলার রায় : ৩ জন আসামীকে ৭ বছর জেল, বাদী অসন্তুষ্ট

Reporter Name / ৩৩৭ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মামুদপুর (কাকিয়াম) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েল (৪০)-কে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩ আসামীকে ৭ বছরের জেল ও ৬ জনকে খালাস দিয়েছেন আদালত।
গতকাল ২৭ জানুয়ারি সোমবার সিলেটের দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক স্বপন কুমার সরকার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মামলার বাদী সরকারি মদন মোহন কলেজ সিলেটের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব এর পক্ষে আইনজীবী ছিলেন সরকারি পিপি মোঃ আবুল হোসেন, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
হত্যা মামলা রায়ে বিপ্লব মিয়া, আব্দুর রাজ্জাক, হেলিম-কে ৭ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস সাজা, ৬ আসামী খালাস, ২ জন মারা গেছে। মোট ১১ জন আসামী ছিলো।
মামলা সূত্রে জানা যায়, ০১/১২/২০১৭ ইংরেজি, শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মামুদপুর (কাকিয়াম) গ্রামের নিজ বাড়ী সিমানা নিয়ে  নিহত প্রভাষক আবু তৌহিদ জুয়েল এর সাথে পাশ্ববর্তী আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাকের সাথে কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে আব্দুল খালেক, গাজী শামসুদ্দিন ও আব্দুর রাজ্জাক দেশী অস্ত্রে সজ্জিত হয়ে দল বল নিয়ে আবু তৌহিদ জুয়েলের উপর ঝাপিয়ে পড়ে। তাদের হামলায় জুয়েল ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন।
এ সময় স্থানীয়রা আবু তৌহিদ জুয়েলকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহত প্রভাষক আবু তৌহিদ জুয়েল এর বড় ভাই সরকারি মদন মোহন কলেজ সিলেটের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব বাদী হয়ে ওইদিনই ধর্মপাশা থানায় ১১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ ৭ বছর ২৭ জানুয়ারি-২০২৫ সোমবার রায় ঘোষণা করা হয়। রায়ে ১১ জন আসামীর মধ্যে মাত্র ৩ জনকে ৭ বছরের জেল দেয়া হয়েছে। বাদী এই রায়ে সন্তুষ্ট নয়। তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। বিজ্ঞপ্তি
আকাশ বাংলা ডটকম/একেজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category