সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সমিতি সিলেট-এর দ্বিবার্ষিক সাধারণ সভা সম্পন্ন

Reporter Name / ৩৬০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সভাপতি নাসিম হোসাইন বলেছেন, সিলেট নগরীতে সুনামগঞ্জের অসংখ্য মানুষ বসবাস করেন। কিন্তু আমাদের সদস্যসংখ্যা মাত্র সাড়ে তিনশোর মতো। এ সংখ্যা বৃদ্ধিতে কাজ করতে হবে। এ সমিতি অতীতের মতো সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা করবে। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে।

সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর বার্ষিক সাধারণ সভা ২০২৩-২০২৪-এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহিদ সোলেমান হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক ছাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শোক প্রস্তাব পাঠ করেন সৈয়দ বদরুল আলম, আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, ওয়েবসাইট প্রদর্শন করেন ড. দিদার চৌধুরী ও কাশমীর রেজা। আজীবন সদস্যদের সম্মাননা প্রদান পর্ব পরিচালনা করেন লে. কর্নেল মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সৈয়দুল রহমান এবং গীতা পাঠ করেন পীযুষ পুরকায়স্ত টিটু।

সভায় স্বাগত বক্তব্য দেন, এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, মনোনয়ন বোর্ডের আহবায়ক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, সদস্য আতাউর রহমান চেয়্যারম্যন, অধ্যাপক আহবাব খান, নির্বাচন কমিশনের আহŸায়ক নজমুল হক, সদস্য অধ্যপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, এডভোকেট মো. রাজ উদ্দিন, এডভোকেট ছিদ্দিকুর রহমান, আনম ওহিদ কনা মিয়া, নুরুল আলম, ড. তোফায়েল আহমদ, নজরুল ইসলাম, ড. মোস্তাক আহমদ, চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, এডভোকেট এ এইচ এম রুহুল হুদা, এডভোকেট হোসেন আহমদ, অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, অধ্যাপক জমির উদ্দিন, গোলাম কাদের চৌধুরী, আলহাজ¦ তারা মিয়া, আব্দুল মুকিত, অধ্যাপক খসরুজ্জামান, সৈয়দ নেছার আহমদ, সাদেক রশীদ চৌধুরী, রফিকুদ্দিন তালুকদার, অধ্যাপক মাসুক আহমদ, আবু আসাদ চৌধুরী, আতিকুর রাজা চৌধুরী, আব্দুল হান্নান, নাদিরা সুলতানা, মোহাম্মদ আলী, মাওলানা আকমল হোসেন, সাদিকুর রহমান সাদিক, এটিএম তারেক, শসসের আলী, মাসুক আহমেদ তাহের, মোস্তাফিজুর রহমান, আমিরুল ইসলাম চৌধুরী, রাকিবুল্লাহ, আব্দুল হক, জিয়াউল হক, মোক্তাদির আহমদ মুক্তা, এডভোকেট আকবর হোসেন, এম এ হারুন, মুক্তিযোদ্ধা মিহির রঞ্জন দাস প্রমুখ।

আকাশ বাংলা ডটকম/একেজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category