৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৪
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দুই গ্রুপের সংঘর্ষে মো. মিনহাজ (২৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু মো. শামীম বলেন, মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।দুইদিন আগে কিং মাহফুজ নামের স্থানীয় এক ব্যক্তি তানজিল নামে একজনকে মারধর করে। আজ (মঙ্গলবার) তানজিলের হয়ে বিষয়টি মিটমাট করার জন্য গেলে মিনহাজকে ছুরিকাঘাত করেন কিং মাহফুজ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মিনহাজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায়। তিনি রায়েরবাগ পলাশপুর ৪ নম্বর গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহতের বাবা হাফেজ কারী রফিকুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সেক্রেটারি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo