সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কিবরিয়া খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া খান এর আমেরিকা গমন উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে গত রোববার রাতে সাবেক বনছায়া কমিউনিটি সেন্টারে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি গোলাম কিবরিয়া খান।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাসেল ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক জাহাঙ্গীর হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মইন উদ্দিন, সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহবায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি জাকারিয়া আরপিন ফয়সল, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাইমুল করিম খসরু, বর্তমান সহ সভাপতি, উপজেলা যুবদলের আহবায়ক আন্দুল কাদির জিলা, সহ সভাপতি মাহবুবুর রহমান লিলু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর, সহ সাধারণ সম্পাদক আহমদ জিলু চেয়ারম্যান, সুফিয়ান আহমদ, মতিউর রহমান মুকুল, জুবের আহমদ মেম্বার, দপ্তর সম্পাদক আল কাওসার হাবিব টিটু, বিএনপি নেতা আফজাল আহমদ চেয়ারম্যান , রিপন আহমদ, কামাল আহমদ, আব্দুল হান্নান মেম্বার, কামরুল ইসলাম টুনা, সৈয়দ বাবলু, সৈয়দ শাহজাহান, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজেল আহমদ, টুটুল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রাসেল, আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসাইন সামি, বিএনপি নেতা রুমেল আহমদ, শেখরুল ইসলাম, সুইট, জয়নাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, রেজাউর রহমান কাওসার, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিমন হাসান রিমু, আবুল হুসেন, চঞ্চল, ছাত্রদল নেতা হুসাইন আহমদ, আজরফ মাহি,সাব্বির, রিয়াদ রহমান সাইফুল, তাহের প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন বিএনপি এদেশের গণমানুষের দল। বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবদি গনতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিএনপিকে আদর্শিক ভাবে মোকাবেলায় ব্যর্থ অপশক্তি গুলো আজ বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বিজ্ঞপ্ত।

আকাশ বাংলা ডটকম/একেজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category