৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৪
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেট সদর সমাজকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

“সমাজসেবায় তরুণদের এগিয়ে আসতে হবে”
-ফখরুল ইসলাম

সিলেটের ঐতিহ্যবাহী জনপদ সিলেট সদর উপজেলার তরুণদের নিয়ে গঠিত হয়েছে সিলেট সদর সমাজকল্যাণ পরিষদ। মঙ্গলবার(২৮ জানুয়ারি) সন্ধ্যায় মানবতার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে নগরীর পশ্চিম পাঠানটুলায় এক আভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।সদর সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি আব্দুল আহাদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সমাজসেবক ও শিক্ষানুরাগী ড. নুরুল ইসলাম বাবুল,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, সমাজসেবা মহৎকাজ।মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। তিনি মানবতার জন্য কাজ করার আহবান জানিয়ে বলেন, আর্থ সামাজিক উন্নয়নে সমাজসেবায় তরুণদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা মাওলানা ইসলাম উদ্দিন,এডভোকেট জামিল আহমদ রাজু,নাজির উদ্দিন, প্রফেসর সাইদুর রহমান,আব্দুল লতিফ লালা মেম্বার,সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন,মুহাম্মদ নুরুল আমীন,সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহমদ,সাংবাদিক নুর আহমদ,
এটিএম সেলিম মেম্বার, প্রভাষক ফয়সল আহমদ,আবদুল্লাহ আল মামুন,পরিষদের সহ সভাপতি নুর আহমদ,এমদাদুল হক শামীম,জাহিদুর রহমান,জাহেদ মামন,আব্দুল্লাহ আল মাহমুদ,আশরাফুল আলম ফাহাদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo