সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ 

Reporter Name / ৩৯৫ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

শান্তিগঞ্জ প্রতিনিধি :: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তারুণ্যের উৎসব ও ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম জাতীয় বিজ্ঞান কুইজ এবং বিজ্ঞান অলিম্পিয়ায়াড উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন হয়েছে৷ 

বুধবার(২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন৷  উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী,  শান্তিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খানসহ প্রমুখ।

আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন উপজেলার গুণী শিল্পীরা।

আকাশ বাংলা ডটকম/একেজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category