৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৩
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

আল-মাদিনা মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেটের আল মদিনা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। গতকাল ১ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় নগরীর সুবিদবাজার পয়েন্টে আল মাদিনা মাদরাসার ক্যাম্পাসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাওলানা মঈনুল ইসলাম কোম্পানীগঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সায়ীদ আব্দুল্লাহ, ব্যবসায়ী সাদিক আহমেদ, মারজান আহমেদ চৌধুরী, আব্দুল বাসিত রিমন প্রমুখ।

মাদ্রাসা সহকারী পরিচালক সংবাদকর্মী মাওলানা ঈসা তালুকদার পরিচালনায় পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন হাফিজ ইলিয়াস আহমেদ।

বাচ্চাদের লেখাপড়া নিয়ে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি সায়ীদ আব্দুল্লাহ, শিব্বির আহমেদ, মারজান আহমেদ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব সামরান সাবের, হাসান চৌধুরী রুয়েল, লন্ডন প্রবাসী আব্দুল হান্নান, শামিম আহমদ, আতিক আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হুসেন, শরীফ আহমেদ, আব্দুল বাছিত রিমন, সেলিম আহমদ, রফিক খান সোহেল আহমদ, আবুবাকার সিদ্দিক, ব্যবসায়ী রমজান আহমেদ প্রমুখ।
শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কয়েছ লোদী বলেন, ছোট ছোট বাচ্চাদের এই সাফল্যে আমরা সত্যি আনন্দিত বাচ্চাদের লেখাপড়ায় আরো মনোযোগী হতে এবং জেনারেল লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় আরো আগ্রহী করতে অভিভাবকের আরো সজাগ দৃষ্টি থাকতে হবে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo