সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

দরিদ্রদের মধ্যে ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের কম্বল বিতরণ

Reporter Name / ৩৫৭ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি (বেস) সিলেটের উদ্যোগে হত দরিদ্র অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত ০১ ফেব্রুয়ারি শনিবার বিকালে নগরীর আখালিয়ার লেকসিটিস্থ বেস অফিসে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক।

বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রুকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। বক্তব্য রাখেন ও উপস্থিতি ছিলেন প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সমাজসেবী ফজলুর রহমান, নারী নেত্রী ফাতেমা বেগম, শিক্ষক আফজাল শিকদার, আমিনিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুহিবুর রহমান, আখালিয়াস্থ লেক সিটি মসজিদের ইমাম মাওলানা মাছুম আহমদ, মোয়াজ্জিন হাফিজ হেলাল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন ও সেবামূলক কাজের মাধ্যমে সরকারের পাশাপাশি বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের সকল কার্যক্রম প্রশংসনীয়। এই সংগঠনের কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। তিনি ঈকোয়্যালিটি সোসাইটির মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category