সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

জেলা কর আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতির সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

Reporter Name / ৩৭৫ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সিরাজুল হুসেন (আলমগীর) এর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার রাত ৮টায় সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শন করেন কর আইনজীবি সিরাজুল হুসেন।এসময় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে তাৎক্ষণিক এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল।

সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সিরাজুল হুসেন (আলমগীর) বলেন,”সিলেট অনলাইন প্রেসক্লাবের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। আশা করি, এই সম্পর্ক অটুট থাকবে। আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি। তিনি অনলাইন প্রেসক্লাবের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বলেন, আমরা সমাজ উন্নয়ন ও জনগণের স্বার্থে কাজ করছি। আপনাদের সহযোগিতায় সিলেটে অনলাইন গণমাধ্যম অনেক দূর এগিয়ে যাবে।

সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: কামাল আহমদ, কার্যকরী কমিটির সদস্য মো: আব্দুল হাছিব,ক্লাব সদস্য ডি এইচ মান্না প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category