৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৩
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেটে আইনজীবী সমিতির সভাপতি আবদাল, সম্পাদক জুবায়ের

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
আকাশ বাংলা ডেস্ক : সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এবং সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবের নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক নির্বাচনের ফল ঘোষণা করেন।

আবদাল ৭৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। জুবায়ের পেয়েছেন ৩০৩ ভোট। সহ-সভাপতি পদে জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৫৯১ ভোট এবং মোহাম্মদ মখলিছুর রহমান ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে যুগ্ম সম্পাদক-১ এ অহিদুর রহমান চৌধুরী ৭০৮ ভোট, যুগ্ম সম্পাদক-২ এ মো. রব নেওয়াজ রানা ৪২০ ভোট, সমাজবিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান ৭৮৯ ভোট এবং লাইব্রেরি সম্পাদক পদে হেনা বেগম ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ১৮৫০ জন ভোটারের মধ্যে ১৪৬০ জন ভোট প্রদান করেন। ২৬টি পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo