সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সিলেটে লেবু জাতীয় ফসলের উৎপাদন বিষয়ক আঞ্চলিক কর্মশালা

Reporter Name / ৩৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

উৎপাদন বাড়িয়ে লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে
—— অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটওয়ারী

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী বলেছেন, ভিটামিন সি-এর প্রধান উৎস হলো লেবু জাতীয় ফসল। এ জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দেশ ব্যাপী বিপ্লব ঘটাতে হবে। এগুলোর প্রসার ও উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। সাইট্রাস বা লেবুজাতীয় ফলের মধ্যে দেশে মাল্টা, কমলা ও বাতাবি লেবুর চাষের প্রচুর সম্ভাবনাও রয়েছে। কমলা ও মাল্টাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে রপ্তানির যোগ্যতা অর্জন করতে হবে। এই লক্ষ্য নিয়ে কৃষক সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দেশে মাল্টা, বাতাবি লেবু, কমলা, এলাচি লেবু, জারা লেবু, কলম্বো লেবু, সাতকরাসহ নানা ধরনের লেবুজাতীয় ফল রয়েছে। উৎপাদন বাড়িয়ে আমাদের দেশের লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে। তিনি বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ ফসল উৎপাদনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।

তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৪- ২৫ অর্থ বছরের আঞ্চলিক (সিলেট-কুমিল্লা অঞ্চল) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হার্টিকালচার উইং এর পরিচালক কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বিএআরআই মৌলভীবাজারের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. ফারুক আহমদ।

সিলেট মেট্রোপলিটন কৃষি অফিসার সায়মা নাজনিন এর উপস্থাপনায়ন কর্মশালায় বক্তব্য রাখেন বিভিন্ন জেলার উপ-পরিচালক, জেলার প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপ-সহকারী কৃষি অফিসারগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category