সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি করবে সরকার

Reporter Name / ৩৪৮ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

আকাশ বাংলা ডেস্ক : সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ। এ অবস্থায় তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বিএফডিসি জানিয়েছে, ৪৫০ থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ তারা ৬০০ টাকা কেজি দরে বিক্রি করবে।

জানা গেছে, রোববার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ইলিশ মাছ কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্যবিতানে বিক্রি করা হবে।

এ বিষয়ে বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান বলেন, ইলিশ মাছের জোগান না থাকায় বাড়ছে দাম। এ কারণে বিএফডিসি হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে। প্রাথমিকভাবে আমরা প্রায় ১৭শ কেজির দুটি চালান হাতে পেয়েছি।

আকাশ বাংলা ডটকম/একেজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category