সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৩৫৪ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেট সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী কর্মচারী রুহেল মিয়া, জাহেদুল ইসলাম সোহেল ও তার সহযোগিদের শাস্তির দাবীতে সিসিক’র সহজ-সরল ডিউটি হতে বঞ্চিত কর্মচারীবৃন্দের উদ্যোগে এক মানববন্ধন গত ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে নগরভবনের সামনে অনুষ্ঠিত হয়।
ডিউটি থেকে বঞ্চিত কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং পুনঃরায় ডিউটি করার সুযোগ দেয়ার দাবীতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্বে করেন ষড়যন্ত্রে শিকার, ডিউটি থেকে বঞ্চিত আনসার আলী। রনি আহমদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন বঞ্চিত মোঃ আনসার আলী, আলমাছ আলী, শাকিল আহমদ, জাহেদ আহমদ, নজরুল ইসলাম, মিনার হোসেন, নাহিদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়ে বলেন, সিলেট সিটি কর্পোরেশন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মচারীরা নিজের স্বার্থ হাসিল করার কারণে এই প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট করছে। তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ না করলে, তারা আরো বেপরোয়া হয়ে উঠবে। বক্তরা ডিউটি থেকে বঞ্চিত কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং পুনঃরায় ডিউটির সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category