সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

পাথারিয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ শুরু, ২৫০ কার্ডধারী পাবেন ১৫০ কেজি করে চাল

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি: / ৪৯৮ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি (ভিডব্লিওবি) কর্মসূচির আওতায় পাঁচ মাসের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৩১মে) দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম।
পাথারিয়া ইউনিয়নে ২৫০ জন কার্ডধারী ভাতাভোগী নারীর মধ্যে জনপ্রতি মাসে ৩০ কেজি করে মোট ৫ মাসের ১৫০ কেজি চাল বিতরণ করা হয়।চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাসুদ সরকার, ইউপি সদস্য মোঃ রাজ্জাক মিয়া,মোঃমিজানুর রহমান,মোঃইলিয়াস মিয়া, লিটন তালুকদার, মহিলা সদস্য মোছাঃ হাওয়ারুন নেছা,মোছাঃ রাহেলা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। চেয়ারম্যান মোঃশহীদুল ইসলাম বলেন, ‘ভাতাভোগীদের সুবিধার্থে ৫ মাসের চাল একসঙ্গে দেওয়া হয়েছে, যাতে জনপ্রতি মোট ১৫০ কেজি চাল পান।’
‘চাল বিতরণে যাতে কোনো অনিয়ম না হয়, তা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে এ কার্যক্রম পরিচালনা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category