৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২২
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

মৌলভীবাজারে আইনজীবীকে হেনস্তা

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় মৌলভীবাজার আদালতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করায় হট্টগোল ও রাষ্ট্রপক্ষের নারী আইনজীবী সেলিনা আক্তারকে হেনস্তার ঘটনা ঘটেছে।

​২০১৮ সালের ১৯ ডিসেম্বর মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে জনি আহমদ ৪৪ জনকে আসামি করে মামলাটি (জি আর ৩৬০/২০১৮) করেন। ১২ নভেম্বর ২০১৯ তারিখে এ মামলার আসামি ইমরান আহমদ ও সুলতান আহমদসহ অন্যদের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরোধিতায় আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

​জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর বিক্ষুব্ধ সমর্থকরা আইনজীবী সেলিনা আক্তারকে অবরুদ্ধ করে গালিগালাজ ও লাঞ্ছিত করার চেষ্টা করেন। তবে কোর্ট পুলিশের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

কোর্ট পুলিশ ইনচার্জ জাহেদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo