সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

৫ ভুলে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

Reporter Name / ৪৪৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। জরুরি এবং বড় সাইজের ফাইল আদান-প্রদানের জন্য সবচেয়ে উপযোগী হোয়াটসঅ্যাপ। এছাড়াও ছবি বা ভিডিওর রেজোলিউশন ঠিক রেখে পাঠাতে হোয়াটসঅ্যাপই সবার পছন্দের মাধ্যম। তবে আপনার কিছু ভুলেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হারাতে পারেন।

হ্যাঁ, বেশিরভাগ সময় ব্যবহারকারীর ভুলেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হারাতে হয়। হোয়াটসঅ্যাপ তাদের নিয়মভঙ্গ করা অ্যাকাউন্টগুলোকে নিষিদ্ধ করে। তাই অ্যাকাউন্ট ব্যবহারে সতর্ক থাকতে হবে। চলুন দেখে নেওয়া যাক কোন ভুলগুলোর কারণে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে-

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে
অনেক ব্যবহারকারী অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পরিবর্তে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ডেল্টা, জিবিওয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ প্লাসের মতো নাম সহ অনেক অ্যাপ পাওয়া যায়। কিন্তু কোম্পানি এই অ্যাপস ব্যবহার নিষিদ্ধ করেছে। আপনি যদি এই তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

অন্য কারো নামে অ্যাপ ব্যবহার করলে
আপনি যদি অন্য কারো নাম, প্রোফাইল ফটো এবং পরিচয় দিয়ে মেসেজ করেন তবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ব্যান হয়ে যেতে পারে। এটি হোয়াটসঅ্যাপের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়৷ আপনি যদি কোনো সেলিব্রিটি, ব্র্যান্ড বা সংস্থার ছদ্মবেশে অ্যাপ চালান, তবে আপনার অ্যাকাউন্টও নিষিদ্ধ হতে পারে।

অপরিচিত কাউকে বারবার মেসেজ করলে
আপনি যদি সারাদিন এমন লোকেদের বার্তা পাঠান, যারা আপনার যোগাযোগের তালিকায় নেই, আপনার বার্তাগুলো স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করলে
যদি অনেক ব্যবহারকারী আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে থাকেন, তাহলে কোম্পানি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কোম্পানি আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে পারে। আপনাকে রিপোর্ট করা ব্যক্তিটি আপনার পরিচিতি তালিকার অংশ কি না তা বিবেচ্য নয়।

কাউকে হুমকি দিলে
আপনি যদি কাউকে হয়রানি বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে মেসেজ পাঠান, তবে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এছাড়াও ঘৃণ্য বা আপত্তিকর বার্তা পাঠানোর জন্যও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

সূত্র: হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার

আকাশ বাংলা ডটকম/একেজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category