৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৩
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

বলিউড অভিনেতা সাইফ খানের ওপর হামলা:  অভিযুক্ত  শরিফুল ইসলাম পাঁচ দিনের পুলিশ হেফাজতে

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বিনোদন প্রতিবেদক : বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদের পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন আদালত। ৩০ বছর বয়সী এ অভিযুক্তের কাছে কোনো ভারতীয় নথি না থাকায় তার পরিচয় নিয়ে ধোয়াশা তৈরি হওয়ায় অভিযুক্তের অতীত ইতিহাস খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, রোববার (১৯ জানুয়ারি) সকালে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে তাকে আটক করা হয়। এরপর অভিযুক্তকে বান্দ্রার আদালতে হাজির করা হলে আদালত তার পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ হলেও নাম পরিবর্তন করে বিজয় দাস হয়ে ভারতে অবৈধভাবে বাস করছেন তিনি। গত চার মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজও নিয়েছিলেন।
 
অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চুরির উদ্দেশ্যেই অভিনেতার বাড়িতে ঢুকেছিলেন শেহজাদ। তবে তিনি জানতেন না সেটি বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়ি।এদিকে অভিযুক্তের সঠিক পরিচয় এখনও জানা যায়নি। তবে অনেকে মনে করছেন, তিনি বাংলাদেশি নাগরিক। এ বিষয়ে শেহজাদের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেল বাংলাদেশি নন। যে খবর ছড়িয়ে পড়েছে তার পুরোটাই অনুমান নির্ভর।

এরপরই পুলিশ তদন্তে নেমেছে শেহজাদের প্রকৃত পরিচয় জানার জন্য। পাশাপাশি কঠোর নিরাপত্তায় ঘেরা একটি বিলাসবহুল বাসভবনে কীভাবে শেহজাদ ঢুকে পড়লেন এবং কীভাবে অভিনেতার ওপর হামলা চালালেন তার প্রমাণও সংগ্রহ শুরু করেছে মুম্বাই পুলিশ।
 
প্রসঙ্গত, ৫ দিনের পুলিশ হেফাজত শেষে আগামী ২৪ জানুয়ারি আবারও বান্দ্রা আদালতে হাজির করা হবে অভিযুক্ত শেহজাদকে।
 
আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo