৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৪
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

‌‘সংক্রান্তিকি ভাস্তুনাম’ সিনেমার দুর্দান্ত সাফল্য : ১০০ কোটি টাকা আয়ের পথে

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার সুপারস্টার ভেঙ্কটেশ আবারও তার নামের রোশনাই দেখালেন। তার নতুন সিনেমা ‌‘সংক্রান্তিকি ভাস্তুনাম’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করছে। মাত্র পাঁচ দিনে ছবিটি আয় করেছে ৯৩.৭৫ কোটি রুপি। খুব শিগগিরই ১০০ কোটির মাইলফলক অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

পরিবারিক কমেডি ধারার এই ছবিটি পরিচালনা করেছেন অনিল রাভিপুডি। এ ছবির বাজেট ছিল ৫০ কোটি টাকা। বর্তমান আয় থেকে দেখা যাচ্ছে, এই সিনেমাটি ইতিমধ্যেই ৪৩.৭৫ কোটি টাকা লাভ করেছে। যা মোট বাজেটের ৮৭.৫% রিটার্ন অন ইনভেস্টমেন্ট তৈরি করেছে।

জানুয়ারি ১৮ তারিখে ছবিটি ১৭.২৫ কোটি টাকা আয় করেছে। এটি ছিল আগের দিনের ১৬ কোটি টাকার তুলনায় কিছুটা বেশি। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনে ‘সংক্রান্তিকি ভাস্তুনাম’ ৮৭.৫% লাভ অর্জন করে ২০২৪ সালের সফল তেলেগু সিনেমাগুলোর লাভকেও ছাড়িয়ে গেছে।

গেল বছর সবচেয়ে লাভজনক সিনেমাগুলোর মধ্যে শীর্ষে আছে ‘হনুমান’। এটি বাজেটের ২৩৫% লাভ ঘরে তুলেছে। এরপর ১৫১% লাভ করে তালিকায় দ্বিতীয় ‘পুষ্পা ২’ এবং তৃতীয় স্থানে থাকা ‘টিল্লু স্কয়ার’ ছবির আয় বাজেটের ১০৯.৭৫%।

কইমইডটকমের প্রতিবেদন বলছে, প্রথম পাঁচ দিনে বক্স অফিসে ছবিটির আয় ছিল প্রথম দিনে ৩ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ কোটি রুপ, তৃতীয় দিনে ১৭.৫ কোটি রুপি, চতুর্থ দিনে ১৬ কোটি রুপি এবং পঞ্চম দিনে ১৭.২৫ কোটি রুপি। মোট ৯৩.৭৫ কোটি রুপি আয় করেছে ‘সংক্রান্তিকি ভাস্তুনাম’।

ধারণা করা হচ্ছে চলতি বছরে সবচেয়ে সফল তেলেগু সিনেমা হিসেবে শীর্ষ স্থানে থাকবে ‘সংক্রান্তিকি ভাস্তুনাম’। ভেঙ্কটেশ অভিনীত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাজেশ, মীনাক্ষী চৌধুরী, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন অনিল রবিপুরি।

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo